ফিদেল কাস্ত্রো অনুসারীদের কাছে ‘এক মহান নেতা’ আর বিরোধীদের কাছে ‘ফ্যাসিবাদী’।
ঠোটে ধরা চুরুট, মুখে দাড়ি, পরনে সবুজ সামরিক পোশাক, মাথায় একই রঙের ক্যাপ। বিশ্বাস করেন সাম্যবাদ অথবা মৃত্য এই স্লোগানে। নাম ফিদেল কাস্ত্রো। ১৩ আগস্ট ১৯২৬, ধনী কৃষক আনহেল মারিয়া বাউতিস্তা কাস্ত্রোর ঘরে জন্ম হয় এক ছেলে সন্তানের। ছেলের নামে রাখলেন ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ। কাস্ত্রোর পিতা ছিলেন স্পেন থেকে আসা কিউবার একজন ধনী কৃষক।